জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে ৩০ দিনের গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে।
ছুটি শেষে আগামী ১ জুলাই আবার ক্লাশ শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় অফিসসমূহ বন্ধ থাকবে ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত।
এছাড়া সব আবাসিক হল বন্ধের মধ্যেও খোলা থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২৭ ঘ.
bdnews24