দিনাজপুর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাস্টার্স কোর্স চালুর দাবিতে দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক দল শিক্ষার্থী অনশন শুরু করেছে।
এগ্রো-ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং (এএফই) অনুষদের ছাত্র-ছাত্রীরা রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনশন শুরু করে।
ভবনের প্রবেশ পথে কয়েকটি দরজায় তালাও ঝুলিয়ে দেয় তারা। শিক্ষকরা তালা খুলতে গেলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়।
এএফই অনুষদের ডিন অধ্যাপক কামালউদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে। তাদের দাবি বিবেচনা করা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।"
"তারপরও তারা কর্মসূচি চালিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে বিঘ
bdnews24