রাজশাহী বিশ্ববিদ্যালয়, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার রাতের আঁধারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের চেম্বারের নেমপ্লেট ভাংচুর করা হয়েছে।
শুক্রবার রাতে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. শাহ্ নওয়াজ আলী এবং নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সভাপতি মলয় কুমার ভৌমিকের চেম্বারে তাদের নেমপ্লেট ভেঙে ফেলা হয়।
শনিবার সকালে তারা নিজ নিজ চেম্বারে তাদের নেমপ্লেট ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। ঘটনার জন্য তারা ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করেন।
ড. নওয়াজ ও অধ্যাপক মলয় ভৌমিক দাবি করেন, যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিতেই জামায়াত-শিবির চক্র তাদের নীল নকশা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে অপতৎপরতা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা ক্যাম্পাসে কুশ পুত্তলিকা এবং নেমপ্লেট ভাংচুর করেছে।
তারা ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের দাবি জানান।
প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া বলেন, "ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
মতিহার থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
এর আগে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে 'আমি শিবির
bdnews24