২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাবিপ্রবি খুলছে শনিবার

একমাস বন্ধ থাকার পর শনিবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) খুলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 03:02 PM

Updated : 25 Aug 2022, 11:18 AM

পাবনা, ২৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একমাস বন্ধ থাকার পর শনিবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) খুলছে। বিভিন্ন দাবিতে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর গত ২৬ এপ্রিল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ছুটি দেয়। শুক্রবার এই ছুটি শেষ হয়েছে বলে উপাচার্য অধ্যাপক মোজাফ্ফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, একটি গোষ্ঠী আন্দোলনের নামে ছাত্রদের উস্কানি দিচ্ছে। ছাত্রদের দাবিদাওয়া নিয়ে রিজেন্ট বোর্ড আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান। বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের ছাত্র-ছাত্রীরা সেশন ফি কমানোর দাবিতে আন্দোলন করছিল। এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকে দাবি পূরণের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হওয়ায় ছাত্ররা আন্দোলন শুরু করে। এর জের ধরে ২৫ ও ২৬ এপ্রিল ছাত্ররা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর কর্তৃপক্ষ ২৮ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৮ ঘ.