ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪৮২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।
শনিবার প্রকাশিত ১০টি শিক্ষা বোর্ডের ফলাফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
আটটি সাধরণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকায় ৫৭ জন, রাজশাহীতে ১৮ জন, কুমিল্লায় ১৪ জন, যশোরে ২০ জন, চট্টগ্রামে ১৫ জন, বরিশালে ১৩ জন, সিলেটে ৪ জন ও দিনাজপুরে ২৭ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি ১৭৫ জন বহিষ্কার হয়েছে। মাদ্রাসা বোর্ডে বহিষ্কার হয়েছে ১৩৯ জন।
২০০৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে বহিষ্কৃত হয়েছিলো ১,৭৪৬ জন। এ সংখ্যা ২০০৬ সালে ১,২৯১ জন, ২০০৭ সালে ৯৪৫ জন, ২০০৮ সালে ৭০৭ জন এবং গত বছর ৫৪১ জন ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/কিউএইচ/এজে/১৭১৫ ঘ.
bdnews24