ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও উচ্চ মাধ্যমিকে ভর্তিতে আসন সঙ্কট হবে না বলে মনে করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার প্রকাশিত ফলাফলে ২০১০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৯৭৫ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯ লাখ ৬০ হাজার ৯৪২ জন। উত্তীর্ণের হার ৭৯ দশমিক ৯৮ শতাংশ। গতবছর এ হার ছিলো ৭০ দশমিক ৮৯ শতাংশ।
১০ বোর্ডে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ২০ হাজার ৬৫৪ বেড়ে ৮২ হাজার ৯৬১ জনে দাঁড়িয়েছে। গত বছর এ সংখ্যা ছিলো ৬২ হাজার ৩০৭ জন।
মন্ত্রণালয়ের সভাকক্ষে ফলাফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়
bdnews24