২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির একটি পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৭ সালের অনার্স পার্ট-৩ (বিশেষ) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 05:39 AM

Updated : 26 Apr 2022, 01:03 AM

গাজীপুর, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৭ সালের অনার্স পার্ট-৩ (বিশেষ) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরীক্ষা স্থগিতের কারণ ব্যাখ্যা না করে বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ মে থেকে ওই পরীক্ষা শুরুর কথা ছিলো। তবে ২০০৮ সালের অনার্স পার্ট-৩ পরীক্ষা আগামী ১৭ মে থেকেই চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১১ ঘ.