২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের ২ কর্মী আহত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বুধবার রাতে ছাত্রলীগের এক পক্ষের হামলায় আরেক পক্ষের দুজন গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 04:05 AM

Updated : 24 Aug 2022, 08:59 PM

রাজশাহী, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বুধবার রাতে ছাত্রলীগের এক পক্ষের হামলায় আরেক পক্ষের দুজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হচ্ছেন- যন্ত্র কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রুবেল ও শাহিন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে শহীদুল্লাহ্ হলের সামনে ধারালো অস্ত্র দিয়ে রেজাউল ইসলাম রেজার অনুসারী রুবেল ও শাহিনের ওপর এ হামলা চালায় প্রতিপক্ষ আল-আমিন ও হারুন-অর-রশিদের কর্মীরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এর আগে গত ২২ এপ্রিল আল-আমিন ও হারুন গ্র"পের কর্মীরা রেজা গ্র"পের চার কর্মীর ওপর হামলা চালায়। এ ঘটনায় পৃথক চারটি মামলা দায়েরের পর পুলিশ আল-আমিন, হারুন, রেজা ও আকরামকে গ্রেপ্তার করে। পরে তারা জামিনে মুক্তি পান। রেজা সাংবাদিকদের জানান, ওই দিনের ঘটনা মীমাংসার জন্য রাতে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কাছে যাওয়া হয়। মেয়র ব্যস্ত থাকায় বৃহস্পতিবার আসতে বলেন। তিনি বলেন, এরপর রুবেল ও শাহিনসহ কয়েকজন কর্মী শহীদুল্লাহ্ হলের সামনে এলে হারুনের নেতৃত্বে ৮-১০ জন তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে সাধারণ ছাত্ররা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এ ব্যাপারে আল-আমিন এবং হারুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান সাংবাদিকদের জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ ক্যাম্পাসে যায়। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯৫৩ ঘ.