২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ছাত্রলীগে আবার সংঘর্ষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ একজনকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 08:25 AM

Updated : 24 Aug 2022, 08:43 PM

জাবি, এপ্রির ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ একজনকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আ ফ ম কামাল উদ্দিন হলের কয়েকজন ছাত্রের সঙ্গে শহীদ সালাম বরকত হলের ছাত্রদের বাকবিতণ্ডার জের ধরে মঙ্গলবার রাতে তারা এ সংঘাতে জড়িয়ে পড়ে। আর কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদফা সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গত বছরের জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে কামাল উদ্দিন হলের কয়েকজন ছাত্র সালাম বরকত হলের সামনে চা পান করতে গেলে সেখানে কিছু ছাত্রের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতিতে কামাল উদ্দিন হলের ৩৮তম ব্যাচের ছাত্র শিশির গুরুতর আহত হয়। খবর পেয়ে কামাল উদ্দিন হল শাখা ছাত্রলীগ কর্মীদের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল লাঠি ও রড নিয়ে সালাম বরকত হলে হামলা করে। তারা কয়েকজন ছাত্রকে মারধর করে এবং হলের অভ্যর্থনা কক্ষে ভাঙচুর চালায়। এ ঘটনায় গুরুতর আহত সহিদুল