২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনা তদন্তে কমিটি

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ এপ্রিল রাতে ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনা তদন্তে মঙ্গলবার রাতে সাত সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 10:28 AM

Updated : 24 Aug 2022, 08:16 PM

খুলনা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ এপ্রিল রাতে ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনা তদন্তে মঙ্গলবার রাতে সাত সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক গোলাম মরতুজাকে কমিটির আহ্বায়ক এবং অপরাজিতা হলের প্রাধ্যক্ষ কৃষিপ্রযুক্তি ডিসিপ্লিনের অধ্যাপক সরদার শফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক আতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ১২টায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক সাংবাদিককে আটকে রাখার ঘটনার পরিণতিতে সোমবার রাতে ছাত্র ও পুলিশের মধ্যে ওই সংঘাত হয়। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৬৩০ ঘ.