২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে শহীদ শামসুজ্জোহা স্মৃতি অনুদান চালু

ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জোহার নামে অনুদান চালু করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 04:02 PM

Updated : 24 Aug 2022, 07:52 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জোহার নামে অনুদান চালু করা হয়েছে। 'শহীদ শামসুজ্জোহা স্মৃতি অনুদান' নামে এই অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের সংগঠন 'রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন-উত্তর আমেরিকা'। সংগঠনটি প্রতি বছর কল্যাণমূলক কাজের জন্য এই বিশ্ববিদ্যালয়ের একটি করে সংগঠনকে অনুদান দেবে বলে জানিয়েছে উদ্যোক্তরা। স্বাধীনতা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে (রাবিসাস) বিশ হাজার টাকা দেওয়ার মাধ্যমে 'শহীদ শামসুজ্জোহা স্মৃতি অনুদান' চালু হলো। শুক্রবার সকালে রাবিসাস'র কার্যালয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষে সংগঠনের সভাপতি মো. মোশাররফ হোসেন আনুষ্ঠানিকভাবে অনুদানের টাকা হস্তান্তর করেন। রাবিসাস'র সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রাবিসাস'র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক মলয় ভৌমিক, বর্তমান উপদেষ্টা শহীদুল ইসলাম ও হোজ্জাতুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন আব্দুল কাইউম। এ সময় রাবিসাস'র সহ-সভাপতি সায়েম সাবু ও এএম জাহিদ, যুগ্ম-সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৭ ঘ.