টাঙ্গাইল, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, আপত্তিকর স্লোগান, লাঠিসোটা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ ও সাধারণ ছাত্রদের মারধরের অভিযোগে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নয় ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
অনুমতিতে ছাড়া তাদের ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপাচার্য ড. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয় বল জানিয়েছেন প্রক্টর উমর ফারুক।
তিনি জানান, বুধবার বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এবং পরবর্তীতে ক্যাম্পাসে অভিযুক্তরা এসব ঘটনা ঘটায়। এ কারণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এরা হলেন- সিপিএস (ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স) বিভাগের
bdnews24