২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে কলেজ ভর্তি আগামী শিক্ষাবর্ষে শুরু

আগামী শিক্ষাবর্ষ (২০১০-১১) থেকে থেকে অনলাইনে সরকারি-বেসরকারি কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 04:09 PM

Updated : 24 Aug 2022, 07:51 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী শিক্ষাবর্ষ (২০১০-১১) থেকে থেকে অনলাইনে সরকারি-বেসরকারি কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু হবে। এ লক্ষ্যে যেসব কলেজের ওয়েবসাইট নেই তাদের ২০ এপ্রিলের মধ্যে ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। অনলাইনে ভর্তির বিস্তারিত প্রক্রিয়া এবং প্রথাগত পদ্ধতিতেও ভর্তি প্রক্রিয়া চালু থাকবে না বন্ধ হবে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। ওয়েবসাইটে ভর্তির আবেদনপত্র, ক্লাশ রুটিন, ভর্তি সংক্রান্ত নির্দেশনা, আবেদনকারীদের রোল নম্বর, ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা ইত্যাদি দেওয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। এতে বলা হয়, যেসব সরকারি-বেসরকারি কলেজের ওয়েবসাইট নেই তারা ২০ এপ্রিলের মধ্যে তা তৈরি করবে। একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সহজ করতে এটি কার হচ্ছে। ওয়েবসাইটে কলেজের সংশ্লিষ্ট সব তথ্য দিতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। এছাড়া যেসব কলেজের ওয়েবসাইট থাকলেও যথেষ্ট তথ্য নেই তাদের তা হালনাগাদ করতে নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২২০০ ঘ.