২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুক হত্যার আসামি শিবির নেতা গ্রেপ্তার

ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যা মামলার আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবির নেতা সামসুল আলম গোলাপ গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 09:46 AM

Updated : 24 Aug 2022, 07:52 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যা মামলার আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবির নেতা সামসুল আলম গোলাপ গ্রেপ্তার হয়েছেন। রাবি শিবিরের সভাপতিকে বৃহস্পতিবার ভোররাতে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে ভুয়াপুর থেকে গোলাপকে গ্রেপ্তার করা হয়। ছাত্রলীগকর্মী হত্যার পর থেকে গোলাপ পলাতক ছিলো। গত ৮ ফেব্র"য়ারি রাবিতে খুন হয় ছাত্রলীগকর্মী ফারুক। ছাত্রশিবিরের হামলায় তিনি নিহত হন- এ অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামি গোলাপ। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে বলে রাজশাহী পুলিশ জানায়। ফারুক হত্যার পর রাজশাহীসহ বিভিন্ন স্থানে শিবিরকর্মীদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। শুধু রাজশাহীতেই গ্রেপ্তার হয় শতাধিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এমআই/১৫৩৫ ঘ.