ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসা শিক্ষাকে যুগোপোযোগী এবং আধুনিক করতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।
সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জমিয়াতুল মোদার্রেছীনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এতথ্য জানান।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম জানান, মন্ত্রণালয় থেকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর করার অনুমোদন ইতোমধ্যেই সংস্থাপন শাখায় পাঠানো হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষা আমাদের দেশের সবচেয়ে পুরনো শিক্ষা পদ্ধতি। এ শিক্ষা পদ্ধতিকে আরো যুগোপোযোগী করে গড়ে তুলতে প্রযুক্তিগত দিক থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের আরো দক্ষ হয়ে গড়ে উঠতে হবে।
শিক্ষানীতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, "সবার সঙ্গে এ নীতি নিয়ে আলোচনা হয়েছে।"
"অনেকেই না জেনে না বুঝে এ বিষয় নিয়ে অপপ্রচার করছে," বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় মহিলা শিক্ষক কোটায় নিয়োগ দেওয়ার বিষয়ে জমিয়াতুল মোদার্রেছিনের প্রতিনিধিদের দাবি বিবেচনার আশ্বাস দেন।
এছাড়া মাদ্রাসা শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, সা
bdnews24