২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ফারুক হত্যার আসামি বেলাল গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রশিবিরকর্মীদের হামলায় নিহত ফারুক হোসেন হত্যা মামলার আসামি বেলাল হোসেনকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 04:36 PM

Updated : 24 Aug 2022, 06:59 PM

জয়পুরহাট, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রশিবিরকর্মীদের হামলায় নিহত ফারুক হোসেন হত্যা মামলার আসামি বেলাল হোসেনকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। শিবিরকর্মী বেলাল রাবির ইসলামের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র। তার কাছ থেকে এক পুড়িয়া গাঁজাও উদ্ধার করে পুলিশ। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, বেলালকে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ক্ষেতলাল উপজেলার তেলাবদুল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর উপজেলার চকদাদড়া গ্রামের মতলেবুর রহমানের ছেলে বেলাল সেখানে তার খালু এরশাদ মাস্টারের বাড়িতে আত্মগোপন করেছিলেন। হত্যকাণ্ডের পর তিনি জয়পুরহাটে পালিয়ে আসেন জানায় পুলিশ। আবু হেনা জানান, বেলাল ফারুক হত্যা মামলার বেলাল আসামী। বেলাল জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র। তিনি ছাত্রশিবিরের কর্মী হিসেবে কাজ করার বিষয়টি স্বীকার করেন। ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিহত ফারুক হোসেন জয়পুরহাট সদর উপজেলার খোর্দ্দসগুনা গ্রামের ফজলুর রহমানের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৩০ ঘ.