২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ছাত্রশিবিরমুক্ত' শিক্ষাঙ্গন দাবি রাবি'র ৩০১ শিক্ষকের

'ছাত্রশিবিরমুক্ত' শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনশ একজন শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2010, 11:25 AM

Updated : 24 Aug 2022, 06:58 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ছাত্রশিবিরমুক্ত' শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনশ একজন শিক্ষক। রোববার এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান রাবির মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে হত্যা, ষড়যন্ত্র ও নৃশংসতার রাজনীতিমুক্ত করতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান তারা। তারা দেশে ধর্মীয় রাজনীতির অবসানও দাবি করেন। বিবৃতিতে শিবিরকর্মীদের বর্বর হামলায় ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যার বিচার দাবি করা হয়। বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকদের মধ্যে উল্লে