২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি খুলেছে

মহিউদ্দিন হত্যা ঘটনায় এক সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 03:31 PM

Updated : 24 Aug 2022, 06:56 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহিউদ্দিন হত্যা ঘটনায় এক সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। এদিন পূর্ব নির্ধারিত পরীক্ষা ছাড়া বেশিরভাগ বিভাগেরই ক্লাশ হয়নি। হলগুলোতে আবাসিক ছাত্রদের উপস্থিতি ছিল হাতেগোনা। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথম দিনে শিক্ষার্থীদের আনাগোনা কম হলেও পূর্ব নিধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে বলে জানান তিনি। গত ১১ ফেব্র"য়ারি রাতে ষোলশহর রেল স্টেশনে দুর্বৃত্তরা এএএম মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/ডিডি/২১২২ ঘ.