গাজীপুর, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে রোববার এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. শাহেদ ডুয়েট শাখা ছাত্রশিবিরের সাবেক সহ-সভাপতি।
জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ বলেন, ক্যাম্পাসে বহিরাগত হিসেবে শাহেদকে আটক করা হয়েছে।
ডুয়েট ছাত্রলীগ নেতা জয়দেব দাশ বলেন, ক্যাম্পাসে প্রবেশ কারায় শিবিরের এক ক্যাডারকে আটক করেছে পুলিশ।
মো. শাহেদ সাংবাদিকদের বলেন, একাডেমিক প্রয়োজনে তিনি ডুয়েটে এলে ছাত্রলীগ কর্মীরা ধরে বহিরাগত বলে পুলিশে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৮ ঘ.
bdnews24