২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রলীগের দুই গ্র"পে পাল্টা পাল্টি ধাওয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রোববার সকালে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 04:32 PM

Updated : 24 Aug 2022, 06:39 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রোববার সকালে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটির জের ধরে কলা অনুষদ ভবনের পাশে এ ঘটনা ঘটে। শনিবার কম্পিউটার সায়েন্স ও ফলিত পদার্থ বিদ্যা বিভাগের দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটির জের ধরে রোববার ছাত্রলীগের দুটি পক্ষ হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। প্রক্টর অধ্যাপক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগের কর্মীদের 'ব্যক্তিগত' ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।" চবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর জামশেদ জানান, বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া দুই ছাত্রের ব্যক্তিগত বিরোধ থেকে এই ঘটনার সূত্রপাত হয় বলে তিনি জানতে পেরেছেন। পরে সিনিয়র নেতারা গিয়ে এই সমস্যার সমাধান করেন বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/জিএনএ/২২৩০ ঘ.