রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধসহ চার দফা দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের নেতা তপন কুমার সরকারের মৃত্যুদিবসে রোববার ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই চার দফা দাবি তুলে ধরে সংগঠনটি।
১৯৯৩ সালে ৭ ফেব্র"য়ারি রাবির শহীদ শামসুজ্জোহা হলের সামনে জামায়াত-শিবিরের হামলায় মারা যান তপন কুমার।
দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।
এরপর ক্যাম্পাসে সংগঠনের টেন্টে (বসার স্থান) তপনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি রফি আহমদ চঞ্চল, সাধারণ সম্পাদক শিপন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নবদ্বীপ লাকড়া প্রমুখ।
ক্যাম্পাসে সা
bdnews24