ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় দেশের বাইরের সাতটি পরীক্ষা কেন্দ্রে পাসের হার ৯৮ দশমিক ১৬ শতাংশ। এ প্রতিষ্ঠানগুলো থেকে মাত্র দুজন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে।
বিদেশে অবস্থানরত চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
স্কুলগুলোর মধ্যে জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ৯৮ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। ত্রিপলীর বাংলাদেশ কমিউনিটি স্কুলের ১২ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। আবু ধাবীর শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের ৩২ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। আবুধাবীর বাংলাদেশ ইসলামিয়া স্কুলের ১৭ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে।
কাতারের দোহার বাংলাদেশ মাশহুর উল হক মেমোরিয়াল হাই স্কুলের দু'জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে। এ স্কুলের পাসের হার ৯৮ দশমিক ৪৬ শতাংশ।
সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২০ জন উত্তীর্ণ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/১৯১২ ঘ.
bdnews24