বরিশাল, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৭৫।
এ বোর্ডে এবার পাস করেছে ৫৭ হাজার ১০২ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৭৮ জন।
বৃহস্পতিবার এ ফলাফল ঘোষণা করা হয়।
বরিশাল শিক্ষা বোর্ডে ৭৫ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষার জন্য ফরম পূরন করে। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬৯ হাজার ৮৪৭ জন।
বোর্ডের অধীন সেরা ২০টি স্কুলের তালিকার শীর্ষে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। এ স্কুলের ৫৩ জন পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। বরিশাল ক্যাডেট কলেজের অর্জিত পয়েন্ট ৮০।
দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়ের ৩৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৬০ জন। অর্জিত পয়েন্ট ৬১।
তৃতীয় স্থানে রয়েছে বরিশাল জিলা স্কুল। ৩৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন। অর্জিত পয়েন্ট ৬০।
পিরোজপুর সরকারি মাধ্যমিক স্কুলে ১২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। পয়েন্ট ৫৫।
পটুয়াখালী সরকারি জুবলী উচ্চ বিদ্যালয় থেকে ১৮৮ জনের মধ্যে পাস করেছে ১৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৭ জন। পয়েন্ট ৫৪।
পটুয়াখালী সরকারি গার্লস স্কুল থেকে ১৮৫ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পয়েন্ট ৫৪।
পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ১৬৬ জনের মধ্যে পাস করেছে ১৬৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। পয়েন্ট ৫৪।
ভোলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৪৫ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৪৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। পয়েন্ট ৫৪।
বানারীপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ১০৯ জনের মধ্যে পাস করেছে ১০৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। পয়েন্ট ৫৪।
বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের ১৯৬ জনের মধ্যে পাস করেছে ১৯২ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। পয়েন্ট ৫৩।
বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৮৬ জনের মধ্যে পাস করেছে ১৮৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। পয়েন্ট ৫৩।
বরগুনা জিলা স্কুল থেকে ১৭৮ জনের মধ্যে পাস করেছে ১৭২ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। পয়েন্ট ৫।
ঝালকাঠি হরিচন্দ্র সরকারি বালিকা বিদ্যালয়ে ১২৪ জনের মধ্যে পাস করেছে ১২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পয়েন্ট ৫৩।
ভোলার চন্দ্র প্রসাদ মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ জনের মধ্যে পাস করেছে ১২০ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পয়েন্ট ৫৩।
বরগুনার তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের ১১০ জনের মধ্যে ১১০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। পয়েন্ট ৫৩।
বাকেরগঞ্জের মহেষপুর হাইস্কুলে ১০৬ জনের মধ্যে পাস করেছে ১০৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পয়েন্ট ৫৩।
ভোলার চরফ্যাশন মাধ্যমিক বিদ্যালয়ের ৯৮ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১০ জন। পয়েন্ট ৫৩।
বরগুনার তসলিমা মেমোরিয়াল একাডেমি স্কুলের ৮৮ জনের মধ্যে পাস করেছে ৮৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। পয়েন্ট ৫৩।
বরগুনার পাথরঘাটার তসলিমা মেমোরিয়াল একাডেমির ৬৩ জনের মধ্যে পাস করেছে ৬৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। পয়েন্ট ৫৩।
পটুয়াখালীর গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জনের মধ্যে পাস করেছে ৫৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। পয়েন্ট ৫৩।
পাসের হারে প্রথম ভোলা জেলা
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ভোলা জেলার ২৫৯টি স্কুলের ৯ হাজার ৫২২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮ হাজার ৫৩২ জন। পাসের হার ৮৯ দশমিক ৬০।
দ্বিতীয় স্থানে রয়েছে পটুয়াখালী জেলা। এই জেলার ২৮৯টি স্কুলের ১১ হাজার ৭১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯ হাজার ৮৫৯ জন। পাসের হার ৮৪ দশমিক ১৪।
ঝালকাঠীতে ১৯৪টি স্কুলের ৭ হাজার ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ হাজার ৯৪৪ জন। পাসের হার ৮২ দশমিক ৪৫।
বরিশালে ৪৩১টি স্কুলের ২৩ হাজার ৩৯৯ জনের মধ্যে পাস করেছে ১৮ হাজার ৭৭৩ জন। পাসের হার ৮০ দশমিক ২৩।
বরগুনায় ১৭২টি স্কুলের ৭ হাজার ৩৫৩ জনের মধ্যে পাস করেছে ৫ হাজার ৮৭২ জন। পাসের হার ৭৯ দশমিক ৮৬।
পিরোজপুরের ২৭৪টি স্কুলের ১০ হাজার ৬৪৭ জনের মধ্যে পাস করেছে ৮ হাজার ১১২ জন। পাসের হার ৭৬ দশমিক ২৮।
২৩৮টি স্কুলে শতভাগ পাস
পাসের হারের দিক থেকে বরিশাল শিক্ষা বোর্ডে প্রথম স্থানে রয়েছে পটুয়াখালী জেলা। ঐ জেলার ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া সকল শিক্ষার্থী পাস করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে বরগুনা জেলা। জেলার ৩১টি স্কুলের সকল শিক্ষার্থী পাশ করেছে।
তৃতীয় স্থানে রয়েছে বরিশাল জেলা। এ জেলার ৩৫টি স্কুলে সকল শিক্ষার্থী পাস করেছে। এর পরের অবস্থানে রয়েছে পিরোজপুর জেলা। সেখানকার ২২টি স্কুলে, ভোলার ৬৬টি এবং ঝালকাঠির ৩০টি স্কুলে অংশ নেওয়া সকল শিক্ষার্থী পাস করেছে।
একজনও পাস করেনি ১৬ স্কুলে
জেএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে ১৬টি স্কুলে একজনও পাস করেনি। এই স্কুলগুলো থেকে মোট ৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এর মধ্যে বরগুনার কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ১৯ পরীক্ষার্থী, বরগুনার বেতাগী ফুলতলা নুরুন্নেছা জুনিয়র বালিকা বিদ্যালয়ে ১০ জন, বেতাগীর রানীপুর খোন্তকাটা দারুসুন্নাত জুনিয়র স্কুলের একজন, বাকেরগঞ্জের দিনজার হাট ইউনাইটেড জুনিয়র হাইস্কুলের ৩ জন, বরিশাল নাইট মাধ্যমিক বিদ্যালয়ের ৭ জন, মুলাদীর সৈয়দ শাহাজাদী বেগম মাধ্যমিক বিদ্যালয়ে ২ জন পাস করেনি।
উজিরপুরের মুন্ডপাশা আনোয়ার বেগম বালিকা বিদ্যালয়ের ৬ জন, ভোলার বোরহানউদ্দিনের চাচরা জুনিয়র বালিকা বিদ্যালয়ের ৬ জন, ভোলার তজুমুদ্দিন একাডেমির ২ জন, ঝালকাঠির নবগ্রাম রোড আলী জুনিয়র বালিকা বিদ্যালয়ের ৬ জন, ঝালকাঠির মাথবাড়ি জেআর বালিকা বিদ্যালয়ের ৮ জন, পটুয়াখালীর টিটকাট জেআর বালিকা বিদ্যালয়ের ২ জন, পিরোজপুরের শর্শিনা আছিয়া খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ২ জন, বরিশালের হিজলার আব্দুস সত্তার তালুকদার মেমোরিয়াল জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের ৬ জন এবং ঝালকাঠির নলছিটির গোহালকাঠী জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের ৫ জন পরীক্ষার্থীর কেউ পাস করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯০৭ ঘ.
bdnews24