২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮৬৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় সারাদেশে আটশ ৬৫টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 01:01 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় সারাদেশে আটশ ৬৫টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। শতভাগ পাসের তালিকায় ঢাকা বোর্ডের রয়েছে তিনশ আটটি প্রতিষ্ঠান। বরিশালে দুইশ ৩৮টি, কুমিল্লায় একশ ২৫টি, যশোরে ৭০টি, চট্টগ্রামে ৬৫টি, সিলেটে ২৭টি, দিনাজপুরে ১৬টি এবং রাজশাহী শিক্ষা বোর্ডে ১৪টি প্রতিষ্ঠান। মাদ্রাসা বোর্ডের অধীনে দুইটি প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষার্থী পাস করেছে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় ৭১ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জেডিসি পরীক্ষায় উত্তীর্ণের হার ৮১ দশমিক ০৩ শতাংশ। জেএসসি ও জেডিসি মিলিয়ে মোট ৬ লাখ ৬২ হাজার ৫৯৫ জন ছাত্র পরীক্ষার্থী ছিলো। এর মধ্যে উত্তীর্ণ হয় ৫ লাখ ১ হাজার ২২২ জন। উত্তীর্ণের হার ৭৫ দশমিক ৬৫ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৮৫৫ ঘ.