ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ঢাকা বোর্ডে সবচেয়ে ভালো করেছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এ বোর্ডের শীর্ষ ২০টি প্রতিষ্ঠানের ১৬টিই ঢাকা মহানগরীর।
শিক্ষা মন্ত্রণালয়ের মাপকাঠি অনুযায়ী আইডিয়াল স্কুলের পয়েন্ট ৭৭ দশমিক ৩০। ৭৭ দশমিক ২৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভিকারুন নিসানূন স্কুল। মনিপুর উচ্চ বিদ্যালয় ৭৪ দশমিক ৩১ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে এসেছে।
অংশগ্রহণকারী পরীক্ষার্থী সংখ্যা, কৃতকার্য পরীক্ষার্থী এবং মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করা হয়।
ঢাকা বোর্ডে শীর্ষ ২০ এ ময়মনসিংহের তিনটি এবং গাজীপুরের একটি প্রতিষ্ঠান রয়েছে।
৭০ দশমিক ৪৯ পয়েন্ট পেয়ে মতিঝিল মডেল হাই স্কুল চতুর্থ, ৭০ দশমিক ৪৭ পয়েন্ট পেয়ে এ কে উচ্চ বিদ্যালয় পঞ্চম, ৬৯ দশমিক ৫৯ পয়েন্ট পেয়ে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ষষ্ঠ স্থানে রয়েছে।
৬৯ দশমিক ৩৪ পয়েন্ট পেয়ে রাজউক উত্তরা মডেল কলেজ সপ্তম, ৬৫ দশমিক ৭২ পয়েন্ট পেয়ে উত্তরা হাই স্কুল অষ্টম, ৬৪ দশমিক ৬০ পয়েন্ট পেয়ে শামসুল হক খান উচ্চ বিদ্যালয় নবম, ৬৪ দশমিক ৪৭ পয়েন্ট পেয়ে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় দশম স্থান অধিকার করেছে।
৬৪ দশমিক ০৬ পয়েন্ট পেয়ে ময়মনসিংহের বিদ্যাময়ী গালর্স হাই স্কুল ১১তম, ৬৩ দশমিক ৮৫ পয়েন্ট পেয়ে হলিক্রস গার্লস হাই স্কুল ১২তম, ৬৩ দশমিক ৪৬ পয়েন্ট পেয়ে মাইলস্টোন কলেজ ১৩তম, ৬৩ দশমিক ১৬ পয়েন্ট পেয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ১৪তম, ৬৩ দশমিক ০৬ পয়েন্ট পেয়ে সেন্ট যোশেফ হাই স্কুল ১৫তম স্থানে এসেছে।
৬২ দশমিক ৮২ পয়েন্ট পেয়ে মতিঝিল সরাকারি বালক উচ্চ বিদ্যালয় ১৬তম, ৬২ দশমিক ৮১ পয়েন্ট পেয়ে ময়মনসিংহ জিলা স্কুল ১৭তম, ৬২ দশমিক ৭৮ পয়েন্ট পেয়ে গভ. ল্যাবরেটরি হাই স্কুল ১৮তম, ৬২ দশমিক ৫৪ পয়েন্ট পেয়ে বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় ১৯তম এবং ৬১ দশমিক ২১ পয়েন্ট পেয়ে গাজীপুরের শফিউদ্দিন সরকার একাডেমি ২০তম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে উঠে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসআই/এমআই/১৭৪০ ঘ.
bdnews24