ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিদ্যালয়ের ধরন অনুযায়ী পাসের দিক থেকে সর্বোচ্চ অবস্থানে রয়েছে ব্র্যাক পরিচালিত বিদ্যালয়গুলো। আর সর্বনিু অবস্থানে রয়েছে আনন্দ স্কুল।
সর্বোচ্চ অবস্থানে থাকা ব্র্যাক পরিচালিত বিদ্যালয়গুলোয় শতকরা পাসের হার ৯৯ দশমিক ২৪। দ্বিতীয় অবস্থানে রয়েছে পরীক্ষণ বিদ্যালয়গুলো। এ বিদ্যালয়গুলোয় পাসের হার ৯৯ দশমিক ১৩।
তৃতীয় অবস্থানে রয়েছে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়গুলোর পাসের হার ৯৭ দশমিক ১৪। চতুর্থ অবস্থানে রয়েছে অন্যান্য বিদ্যালয়গুলো। এতে পাসের হার ৯৪ দশমিক ৫৮।
ফলাফল পর্যালোচনায় দেখা যায়, শতভাগ পাসের তালিকায় প্রথম হলেও বিদ্যালয়ের ধরন অনুযায়ী পাসের হারে পঞ্চম অবস্থানে নেমে এসেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়গুলোতে পাস করেছে ৯৪ দশমিক ৫৫ শতাংশ।
ষষ্ঠ অবস্থানে রয়েছে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়গুলোতে পাস করেছে ৯০ দশমিক ৮৮ শতাংশ। সপ্তম অবস্থানে রয়েছে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়গুলোর পাসের হার ৮৭ দশমিক ৪০। অষ্টম অবস্থানে রয়েছে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়গুলোতে পাসের হার ৭৬ দশমিক ৬৭।
সর্বনিু ও নবম অবস্থানে রয়েছে রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের অধীনে বেসরকারি সংস্থা পরিচালিত আনন্দ স্কুলগুলো। এগুলোতে পাসের হার ৪৮ দশমিক ৬৭। এ স্কুলগুলোতে ভুয়া পরীক্ষার্থীর প্রমাণ পাওয়ায় বেশ কয়েকটি স্কুল বন্ধ করে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/১৯৪৫ ঘ.
bdnews24