২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের আল ইয়াসা সারাদেশে প্রথম

প্রাথমিক সমাপনী পরীক্ষায় সারাদেশে প্রথম হয়েছে টাঙ্গাইলের পৌর এলাকার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র আল ইয়াসা ইফফাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 10:52 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

টাঙ্গাইল, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক সমাপনী পরীক্ষায় সারাদেশে প্রথম হয়েছে টাঙ্গাইলের পৌর এলাকার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র আল ইয়াসা ইফফাত। টাঙ্গাইল সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকারিয়া হায়দার এর একমাত্র ছেলে আল ইয়াসা। মা ফাহমিদা চৌধুরী গৃহিনী । সব বিভাগের পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ৫৯৮ নম্বর পেয়ে প্রথম হয়েছে আল ইয়াসা। ফলাফল প্রকাশের আল ইয়াসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়। দৈনিক সাত-আট ঘণ্টা পড়াশোনা করতো বলে জানায় আল ইয়াসা। প্রাথমিক সমাপনী পরীক্ষায় সারাদেশে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে শহরের সৃষ্টি একাডেমিক স্কুলের ছাত্র নাঈমুর রহমান নাঈম। ভবিষ্যতে পাইলট হতে চায় বলে জানায় নাঈম। নাঈমের বাবার নাম শহিদুল ইসলাম। মা নাসিমা আক্তার গৃহিনী । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৪৯ ঘ.