২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ কিছু বিদ্যালয় বিষয়ে তদন্তের সুপারিশ

রাজনৈতিক উদ্দেশ্য সাধন বা স্বাধীনতার বিপক্ষে [যায় এমন কিছু] প্রশিক্ষণ দেয় যেসব বিদ্যালয় সেগুলোর বিষয়ে তদন্তের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 05:00 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক উদ্দেশ্য সাধন বা স্বাধীনতার বিপক্ষে [যায় এমন কিছু] প্রশিক্ষণ দেয় যেসব বিদ্যালয় সেগুলোর বিষয়ে তদন্তের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সোমবার সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সভা শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের জানান, যে সব শিক্ষা প্রতিষ্ঠানে বোর্ডের সিলেবাসের বাইরে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অন্য বিষয়ে শিক্ষা দেওয়া হয় এবং দেশের স্বাধীনতার বিপক্ষে [যায় এমন কিছু] ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে সেসব প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করার সুপারিশ করেছে কমিটি। নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য চলতি অর্থবছরে বাজেট বরাদ্দ পাওয়া গেছে এবং এমপিওভুক্তিকরণের কার্যক্রম চলছে বলেও জানান রাশেদ খান। তিনি বলেন, "জানুয়ারিতে আনুষঙ্গিক কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।" সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য হুইপ মির্জা আজম, কাজী ফারুক কাদের, বীরেন শিকদার, মো. শাহ আলম এবং মমতাজ বেগম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২২৩০ ঘ.