২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবির ভর্তি কার্যক্রম চলবে

সংঘর্ষের পর বুধবার থেকে দুইদিনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 02:14 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘর্ষের পর বুধবার থেকে দুইদিনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, "ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতেই আগামী ২২ ও ২৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাগুলো বন্ধ থাকবে।" মঙ্গলবার রাতে জবি'র গণজসংযোগ ও প্রকাশনা শাখার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষ প্রথম সেমিষ্টারের ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে আগামী ২২ ডিসেম্বর (বুধবার) ও ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও বিভাগীয় কার্যক্রম যথারীতি চলবে। এর আগে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। বেলা ৩টার দিকে পরিস্থিতি শান্ত হয়। বিকাল সোয়া ৪টার দিকে ছাত্রলীগের বিবদমান দুই পক্ষ ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। ক্যাম্পাসে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০০৯ ঘ.