ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির লটারির ফল প্রকাশ হয়েছে।
সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমানুর রশীদ লটারি উদ্বোধন করেন। ম্যানুয়াল পদ্ধতিতে উন্মুক্ত লটারীর মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিজয়ী শিক্ষার্থীর নাম ও রোল নম্বর ঘোষণা করা হয়। সবার সুবিধার্থে প্রজেক্টরের মাধ্যমে ফলাফল বড় পর্দায় দেখানো হয়।
প্রভাতীর ১২০ আসনের মধ্যে ১০৯ আসনের জন্যে উন্মুক্ত লটারি করা হয়। এ সময় মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক জাকির হোসেন উপস্থিত ছিলেন। বাকি ১১ আসন কোটার জন্য সংরক্ষিত রয়েছে। এছাড়াও অপেক্ষমান তালিকার আরো ১০৯ জনের লটারি হয়। কোনো শিক্ষার্থী ভর্তি হতে ব্যর্থ হলে সেই আসনে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে।
সব শিক্ষার্থীকে ৩০ ডিসেম্বরের মধ্যেই ভর্তি হতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/১৯১৫ ঘ.
bdnews24