২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে দুই শিবিরকর্মী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীরা মঙ্গলবার ক্যাম্পাস ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 10:06 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীরা মঙ্গলবার ক্যাম্পাস ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা হলো ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র মুজাহিদুল ইসলাম এবং রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের আরিফুল ইসলাম। গত ফেব্র"য়ারিতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর শিবিরের হামলার ঘটনায় জড়িত সন্দেহে এদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, বেলা ১১টার দিকে ছাত্রলীগ কর্মীরা রবীন্দ্র কলাভবনের সামনে থেকে মুজাহিদুলকে এবং টুকিটাকি চত্বর থেকে দুপুর ১টার দিকে আরিফকে আটক করে পুলিশে সোপর্দ করে। মতিহার থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জিজ্ঞাসাবাদ শেষে দুই জনের বিরুদ্ধে প্রয়োজনীয় নেওয়া হবে।" ছাত্রলীগ নেতা রেদোয়ান আহমেদ শুভ্র বলেন, "গত ৮ ফেব্র"য়ারি ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের সশস্ত্র হামলা, হলে হলে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনার সঙ্গে এরা সক্রিয়ভাবে জড়িত ছিলো।" ওইদিন ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের সময় নিহত হন গণিত বিভাগের ছাত্র ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন। পরদিন শাহ মখদুম হলের পাশের নর্দমায় তার লাশ পাওয়া যায়। পুলিশ ও ছাত্রলীগ বলছে, শিবিরকর্মীরা ফারুককে হত্যা করেছে। এসব ঘটনায় মতিহার থানায় ১৪টি মামলায় রাজশাহীতে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৬০৩ ঘ.