রাজশাহী, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়ো-টেকনোলজি বিভাগের গবেষণাগার থেকে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের বৈজ্ঞানিক যন্ত্রপাতি চুরি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়ো-টেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. বিশ্বনাথ শিকদার।
তিনি বলেন, ভবনের চতুর্থ তলার ৪২৭ নম্বর কক্ষটি ডিএনএ ও ক্রোমোজোম গবেষণার কাজে ব্যবহার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় গবেষণা শেষে শিক্ষক-কর্মকর্তারা চলে যান। সকালে ভবনের দুজন নিরাপত্তা কর্মী গবেষণাগারের দরজার তালা ভাঙ্গা দেখতে পান।
অধ্যাপক বিশ্বনাথ জানান, গবেষণাগার থেকে চার ডিজিটের একটি ব্যালান্স (ওজন মাপক যন্ত্র), তিন ডিজিটের দুটি ব্যালান্স, দুই ডিজিটের দুটি ব্যালান্স, চারটি পিএইচ মিটার, ছয়টি মাইক্রোস্কোপের লেন্স এবং এবং ছয়টি মাইক্রোপিপেটসহ অনেক মূল্যবান বৈজ্ঞানিক যন্ত্রপাতি খোয়া গেছে।
তিনি আরো জানান, এ ঘটনায় গবেষণা কাজে বিঘ
bdnews24