রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দুই শিবির কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা।
সোমবার বেলা ১২টার দিকে শহীদুল্লাহ্ ও রবীন্দ্র কলা ভবনের সামনে থেকে দুইজনকে আটক করা হয়।
এরা হলেন- রাষ্টবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কামরুল ইসলাম এবং ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ সেমিস্টারের জাকির হোসেন।
পুলিশ জানিয়েছে, চলতি বছরের ফেব্র"য়ারিতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর শিবিরের হামলার ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তাদের আটক করে ছাত্রলীগ কর্মীরা।
মতিহার থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুজনকে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত ৮ ফেব্র"য়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিহত হয় ছাত্রলীগকর্মী ফারুক হোসেন। ছাত্র শিবিরের হামলায় তিনি মারা গেছেন বলে পুলিশ জানায়।
এ ঘটনায় মতিহার থানায় ১৪টি মামলা হয়। মামলায় রাজশাহীতে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৮১৮ ঘ.
bdnews24