২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ হলে ছাত্রলীগের সংঘর্ষ, ভাংচুর

কক্ষ দখলকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 04:51 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্ষ দখলকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উৎপল সাহা ও বাবুলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। তখন হলের ২০টি কক্ষ ভাংচুর করে ছাত্রলীগকর্মীরা। আহতদের মধ্যে উৎপল সাহা, তার ভাই (বহিরাগত) উদয় সাহা, সুবীর, মিঠুন বিশ্বাস ও অরূপ চক্রবর্তী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাবির মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে হলের জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ভবনের ২১৩ নং কক্ষের একটি সিটে উৎপল সাহার সমর্থকরা ছাত্র উঠাতে গেলে বাবলেুর সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে বাবুলের সমর্থকরা হলের অতিথি কক্ষে সভা শেষে বের হওয়ার পর উৎপলের সমর্থকদের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে বাবুলের সমর্থকরা রড, হকিস্টিক ও ক্রিকেট স্ট্যাম্প নিয়ে উৎপল সাহার সমর্থকদের কক্ষে হামলা চালায়। এ সময় তারা জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ভবনের ১৮টি এবং সন্তোষচন্দ্র ভবনের দুটি কক্ষে ভাংচুর চালায়। ঘটনা তদন্তে হলের প্রাধ্যক্ষ ড. অজয় কুমার দাসকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান। কমিটির অন্য সদস্যরা হলেন- আবাসিক শিক্ষক অসীম সরকার, ড. দেবাশীষ কুণ্ডু, ড. সুদীপ রায় ও ড. বিমান চন্দ্র বড়