ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর সব ইউনিটে ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকার গ্রহণের সময় ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, এস.এস.সি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, সার্টিফিকেট ও গ্রেডশিট এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে বলা হয়েছে।
কোনো পরীক্ষার্থীর একই সময়ে একাধিক ইউনিটের সাক্ষাৎকার থাকলে তিনি প্রথমে যেকোনো একটিতে উপস্থিত হয়ে ওই দিনই পরবর্তী শিফটে অন্য ইউনিটে সাক্ষাৎকার ও বিষয় পছন্দ ফরম পূরণ করতে পারবেন বলে বিজ্ঞতিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২০৩৮ ঘ.
bdnews24