২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির সাত শিক্ষক চাকরিচ্যুত

ছুটি শেষে অনুমোদন ছাড়া দীর্ঘদিন বিদেশে থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 06:22 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছুটি শেষে অনুমোদন ছাড়া দীর্ঘদিন বিদেশে থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। সেইসঙ্গে ছুটি শেষ হওয়ার পরও বিদেশে অবস্থান করে চাকরিতে এসে যোগদান করায় অপর এক শিক্ষককে সতর্ক করে দেওয়া হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। চাকরিচ্যুত শিক্ষকরা হলেন- ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক এ এফ এম মফিজুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেন, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ম