২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইইআর'র সুবর্ণজয়ন্তীতে বছরব্যাপী কর্মসূচি শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 05:26 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকালে এ কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বছরব্যাপী অনুষ্ঠানমালার প্রথমদিন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইনস্টিটিউটের কৃতি শিক্ষার্থী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিমকে সংবর্ধনা দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আইইআর এর সাবেক শিক্ষার্থী মুসা ইব্রাহিমের এভারেস্ট বিজয়ের কৃতিত্ব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, বরং তা সারা দেশের কৃতিত্ব। যা ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। তিনি বলেন, দেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তাদের এ গৌরব ভবিষ্যতেও অম্লান থাকবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সালমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। পরে এভারেস্ট বিজয়ী মুসা ইবরাহীমকে সম্মাননা প্রদান করা হয়। ১৯৫৯ সালের ৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয় এই ইনস্টিটিউটটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩১০ ঘ.