ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ঘ ইউনিটের ২০১০-১১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা হয়েছে শুক্রবার।
সকাল ১০টা শুরু হওয়া এ পরীক্ষা চলে বেলা ১১টা পর্যন্ত।
এ পরীক্ষায় মোবাইল ফোন ও ক্যালকুলেটর নিয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ছিলো।
কোনো পরীক্ষার্থীর কাছে এ ধরনের কিছু পাওয়া গেলে তার পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছিলো কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১০৩ ঘ.
bdnews24