শামীম আল আমিন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবেশী দেশ ভারতে দিনদিনই জনপ্রিয় হয়ে উঠছে 'শিক্ষা-পর্যটন'।
তুলনামূলক কম খরচ আর মানসম্পন্ন সেবার কারণে ইউরোপ-আমেরিকার নাগরিকদের কাছে উচ্চতর কম্পিউটার প্রশিক্ষণের জন্য অন্যতম গন্তব্য হয়ে উঠেছে ভারত।
এর বাইরেও মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এখানে প্রশিক্ষণ নিতে আসছে। প্রশিক্ষণার্থীদের মধ্যে শিক্ষার্থী যেমন রয়েছেন, তেমনি রয়েছেন বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরতরা।
কম্পিউটার শিক্ষার সঙ্গে পর্যটন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে আরো বেশি শিক্ষার্থী আকর্ষণ করতে ভারতের বিভিন্ন রাজ্যে গড়ে উঠেছে বেশ কিছু প্রতিষ্ঠান।
প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে বেছে নেওয়া হয় পর্যটন আকর্ষণ রয়েছে এমন স্থানগুলোকেই। অনেকটা কোলাহলমুক্ত নির্ঝঞ্জাট পরিবেশে নিবিড় শিক্ষা প্রাপ্তি নিশ্চিত করার জন্যই এ ব্যবস্থা।
স
bdnews24