ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষে 'গ' ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফলাফল বিকাল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.univdhaka.edu এবং gaunit.univdhaka.edu তে পাওয়া যাবে।
গত ২৬ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৯৩০ আসনের বিপরীতে অংশ নেয় ৩২ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী।
উত্তীর্ণদের মধ্যে ১ থেকে ৯৩০ মেধাক্রমধারী প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ৬ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১ থেকে ৯৩০ মেধাক্রমের প্রার্থীদের বিষয় নির্বাচনের পর সিট খালি থাকলে ৯৩১ হতে মেধাক্রম অনুযায়ী নতুন সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
সাক্ষাৎকারের সময়সূচি: ৬ ডিসেম্বর (সোমবার)- সকাল ৯-১টা : মেধাক্রম ০০১-২৫০; বিকাল ২-৫টা : মেধাক্রম ২৫১-৫০০।
৭ ডিসেম্বর (মঙ্গলবার)- সকাল ৯-১টা : মেধাক্রম ৫০১--৭০০ এবং বিকাল ২-৫টা : মেধাক্রম ৭০১--৯৩০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিসি/এমআই/১৬৫২ ঘ.
bdnews24