২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি খুলছে শনিবার

ঈদুল আজহার ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 06:57 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহার ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে শনিবার। বিশ্ববিদ্যলয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এমএ বারী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শনিবার সকাল থেকে পূর্ব নির্ধারিত নিয়ম অনুসারে ক্লাসসহ সব ধরনের কার্যক্রম শুরু হবে। তিনি আরো জানান, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী ইতিমধ্যেই হলে ফিরেছে। গত ১৩ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শুরু হয়। ১৪ থেকে ২২ নভেম্বর (সোমবার) সব আবাসিক হল ও একাডেমিক কার্যালয় বন্ধ ছিলো। প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া জানান, ক্যাম্পাসের সব আবাসিক হলসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৫৯ ঘ.