২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক সমাপনীর ৩য় দিনে ৩ লাখ শিক্ষার্থী অনুপস্থিত

প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা প্রায় তিন লাখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 01:45 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা প্রায় তিন লাখ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রন কক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা দু' লাখ নয় হাজার একশ ৬৯ জন। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্যে বহিষ্কার করা হয়েছে ৩৮ জনকে। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজার আটশ ৫৯ জন। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্যে বহিষ্কার করা হয়েছে ১৩ জনকে। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা সমাপনীর পরিবেশ পরিচিতি (বিজ্ঞান) এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনীর কুরআন ও আকাইদ ফিকহ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ২১ লাখ ৫৭ হাজার নয়শ সাতজন। ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৩১ হাজার একশ ৩৩। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/১৯২৮ ঘ.