২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০ নভেম্বরের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩০ নভেম্বর অনুষ্ঠেয় ২০০৯ সালের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর দু'টি বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 12:46 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

গাজীপুর, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩০ নভেম্বর অনুষ্ঠেয় ২০০৯ সালের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর দু'টি বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করেছে কর্তৃপক্ষ। আগামী ৮ ডিসেম্বর বুধবার সকাল ৯টায় ওই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হল- ক্যালকুলাস প্রথম পত্র (বিষয় কোড ৬৩৭১) এবং প্রিন্সিপল অব মার্কেটিং (কোড ৬২৩১)। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ১ নভেম্বর বাতিল হয়ে যাওয়া প্রথম বর্ষ স্নাতক (সম্মান) Fundamental of Finance- এর পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮৪১ ঘ.