রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষায় নির্বাচিতদের সাক্ষাৎকার আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ-১, এ-২, এ-৩, এ-৪, এ-৫ ও এ-৬ ইউনিটের নির্বাচিতদের সাক্ষাৎকার আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বি ইউনিটের সাক্ষাৎকার হবে ২৫ নভেম্বর।
সি-১, সি-২, ই-১, ই-২, এফ-১, এফ-২ ও এফ-৩ ইউনিটের সাক্ষাৎকার ২৮, ২৯ ও ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
২৯ ও ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে ডি ইউনিটের সাক্ষাৎকার।
জি ইউনিটের সাক্ষাৎকার হবে ২৮ ও ২৯ নভেম্বর। এইচ ইউনিটের সাক্ষাৎকার হবে ২৭ ও ২৮ নভেম্বর।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রতিদিন সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট ডিন কার্যালয়ে এ সাক্ষাতকার নেওয়া হবে।
বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ডিন কার্যালয় ও রাবি ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।
গত ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৪৭টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আটটি অনুষদের ১৭টি ইউনিটে ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৩৭০ আসনের বিপরীতে এক লাখ ৭৩ হাজার ৩১৬ শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করে। ইতোমধ্যে ইউনিটগুলোর ফলাফল প্রকাশ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯২১ ঘ.
bdnews24