রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঈদ-উল আজহার ছুটি শুরু হচ্ছে শনিবার থেকে। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।
ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহও বন্ধ থাকবে।
রোববার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করতে বলা হয়েছে।
বিশ্ববিদলয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এমএ বারী জানান, ১৩ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। একাডেমিক অফিসসমূহ বন্ধ থাকবে ১৪ থেকে ২২ নভেম্বর পর্যন্ত।
তিনি আরো জানান, আগামী ২৩ নভেম্বর সকাল ৯টায় হলসমূহ আবার খুলে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৩ ঘ.
bdnews24