২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েটে রোববার থেকে ঈদের ছুটি

ঈদুল আজহা উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে (কুয়েট) রোববার থেকে এক সপ্তাহের ছুটি শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 11:39 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

খুলনা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহা উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে (কুয়েট) রোববার থেকে এক সপ্তাহের ছুটি শুরু হচ্ছে। ছুটি শেষে আগামী ২২ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যালয় ও পাঠদান নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি চলবে। কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা, প্রকৌশল শাখা (ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, জরুরি প্লাম্বিং, রিপিয়ারিং এবং জরুরি বিদ্যুতিক মেরামত) এবং মেডিকেল সেন্টার এই ছুটির আওতামুক্ত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৯ ঘ.