ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত এমরান কায়েছ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র ছিলেন। তার বাড়ি ময়মনসিংগের গফরগাঁও উপজেলার পাকাটি গ্রামে।
অশালীন আচরণের প্রতিকার চেয়ে গত ১০ নভেম্বর দু'জন ছাত্রী কায়েছের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করে। তাদের অভিযোগ খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৮০৬ ঘ.
bdnews24