ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক শহীদ উদ্দিন আহমেদকে মোবাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে 'কর্নেল শাহেদ' পরিচয় দিয়ে এক লোক মোবাইল ফোনে এবং বাসার ল্যান্ডফোনে এ হুমকি দেয় জানিয়ে দুপুরে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন অধ্যাপক শহীদ।
এতে বলা হয়েছে, ফোনের অপর প্রান্তের লোক পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে। টাকা দেওয়া না হলে গুলি করে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক মাহবুব উল্লাহও স
bdnews24