২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 05:10 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বুয়েটের জনসংযোগ দফতরের সহকারী পরিচালক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও বুয়েটের ওয়েব সাইট www.buet.ac.bd এ পাওয়া যাবে। গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ৬,৪৪০জন শিক্ষার্থী অংশ নেন। শাহ আলম আরো জানান, এবার বুয়েটে ৯৬৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। তাদের সাক্ষাৎকার শুরু হবে ২৩ নভেম্বর থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩০০ ঘ.