২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শিবির নেতা গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মী ও পুলিশের ওপর হামলা মামলায় ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 10:55 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

রাজশাহী, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মী ও পুলিশের ওপর হামলা মামলায় ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শাহ আলমকে ওই কলেজের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। শাহ আলম রাজশাহী কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের চতুর্থবর্ষের ছাত্র। তার বাড়ি নওগাঁর সাপাহার থানার মাইপুর এলাকায়। বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৮ ফেব্র"য়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর শিবিরের হামলায় পুলিশসহ অর্ধশত ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়। ওই ঘটনায় মতিহার থানা পুলিশের দায়ের করা মামলায় শাহ আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মতিহার থানায় হস্তান্তর করা হবে। সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন খুন হয়। শিবির অস্ত্রধারীরা ছাত্রলীগের চার কর্মীর হাত-পায়ের রগ কেটে দেয়। এ ঘটনায় মতিহার থানায় ১৪টি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৫৪ ঘ.